We need more Believers in our Companies to be successful as Founders. Why?

যখন আমরা একটা স্টার্টআপ করি, একটা নতুন উদ্যোগ নেই, ভিন্ন কিছু করি, তখন আমরা ফাউন্ডাররা একটা বিশ্বাস, একটা মিশনের উপর ভর করে কাজ শুরু করি। আমাদের কাছে সবকিছুর উত্তর থাকে না। আমরা সব কিছু ফিগার-আউট করে ফেলে বিজনেসে নামি না। আমরা ভুল করতে করতে শিখি। আমরা নিজেদের আগের চেয়ে বেটার হিসাবে গড়ে তুলি। আমাদের সল্যুশনকে রিফাইন করি।

তাই একটা স্টার্টআপ, কিংবা একটা নতুন উদ্যোগ, একটা লম্বা মিশন। এই মিশনটার সাথে একটা টিম যুক্ত হতে হয়। এবং তাদের মধ্যে সবচেয়ে বড় গুণ যেটা লাগে সেটা হচ্ছে ‘বিশ্বাস’। মিশনের প্রতি বিশ্বাস, ফাউন্ডারের প্রতি বিশ্বাস।

ফাউন্ডারের পক্ষে একা কোনদিন এই মিশনে কাজ করা সম্ভব না। তাই ফাউন্ডারের কাজ হচ্ছে এই মিশনে বিশ্বাস করে এমন কিছু মানুষ যোগাড় করা। তারপর সেই মানুষগুলোই এই মিশনকে এগিয়ে নিয়ে যাবে। ফাউন্ডারকে খালি তাদের গাইড করতে হবে।

এটা কেবল কোম্পানি, স্টার্টআপ কিংবা নন-প্রফিট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। রাজনীতি এবং ধর্মের ক্ষেত্রেও তাই।

মহানবী (সাঃ) ছিলেন লিডার, সাহাবীরা ছিলেন ফলোয়ার। তারা ছিলেন বিশ্বাসী। তারা সবচেয়ে ধনী, বা সবচেয়ে দক্ষ ম্যানেজার ছিলেন তা কিন্তু না। তারা যে সবচেয়ে দক্ষ যোদ্ধা ছিলেন তাও না। কিন্তু এর পরেও কত দ্রুত অর্ধেক পৃথিবীতে রাজত্ব তৈরি করে ফেলে আরবের একটা বেদুইন জাতি।

আমি ইতিহাস দেখে দেখেছি, আমি বড় বড় প্রতিষ্ঠানের শুরুর গল্প পড়ে জেনেছি, আমি আমার মেন্টরদের থেকে শিখেছি – সফল প্রতিষ্ঠান তৈরির মূল ভিত্তি হচ্ছে ‘বিশ্বাসী মানুষ’। তারাই সেনাপতি। তারাই ডিপার্টমেন্ট হেড। তাদের নিজের কাজে দক্ষ হতে হবে সন্দেহ নেই, কিন্তু তাদের আগে হতে হবে ‘বিলিভার’।

নন-বিলিভার যতই দক্ষ থাকুক, যতই অভিজ্ঞতা থাকুক, যে আপনার প্রতিষ্ঠানের মিশনে বিলিভ করবে না। আর মানুষকে নন-বিলিভার থেকে বিলিভার বানানো খুব কঠিন কাজ – প্রায় অসম্ভব।

Work with Believers.
Work for Believers.
Work for Impact.
Work for a Mission.

Share:

Facebook
Twitter
LinkedIn