কি কারণে এই দুইজন মানুষ এতো সফল? উদ্যোক্তারা এই দুইজন থেকে কী শিখতে পারে?

একজন তৈরি করেছেন দুনিয়ার সবচেয়ে সফল এনজিও ব্র‍্যাক এবং এর আন্ডারে যত প্রতিষ্ঠান আছে। সেটা Aarong কিংবা bKash.
আরেকজন সোশ্যাল বিজনেসের জনক, পেয়েছেন নোবেল Grameen এর জন্য। নোবেল আরও অনেকে পেয়েছেন, কিন্তু তার মতো impact সারা দুনিয়াতে কেউ ফেলতে পারেনি।

তারা দরিদ্রদের জন্য সল্যুশন ডিজাইন করেছেন, আবার বড়লোকদের জন্য করেছেন। তারা নন-প্রফিট বানিয়েছেন, আবার grameenphone বা bkash এর মতো উদ্যোগের পিছনে কারিগর হিসাবে ছিলেন।

কিন্তু কেন তারা এতো সফল হয়েছেন? আমি তাদের কাজ, তাদের লাইফ স্টাডি করছি গত ১৫ বছর ধরে। দুইজনের থেকেই অনেক শিক্ষা কাজে লাগিয়েছি Light of Hope চালানোতে।

দুইজনের একটা কমন স্কিল আছে, যেটা তাদের সফল হতে অনেক বেশি সাহায্য করেছে। সেটা হচ্ছে:

They understand money better than almost anyone.

1. Dr Yunus did his PhD on Economics.
2. Abed vai was a Chartered Accountant (CA).

তারা জানেন এক ডলার ইনভেস্ট করে Highest ROI কিভাবে আনতে হয়। এবং তাদের প্রতিটি কাজে, প্রতিটি উদ্যোগে সেটার reflection আমি দেখি।

তাদের মধ্যে Entrepreneur DNA আছে। তারা যদি বাংলাদেশী না হতেন, তাহলে সারা দুনিয়ার সেরা ১০জন উদ্যোক্তার তালিকা করলে উনাদের নাম থাকতো।

তাদের কাজ এনালাইসিস করে আমি যেটা বুঝতে পেরেছি যে তারা এই ৪টা কাজ খুব ভালোমতো করেছেন, যেটা তাদেরকে সফল উদ্যোগ তৈরিতে হেল্প করেছে।

১. Root Cause analysis – কোন একটা সমস্যা কেন হয়, সেটার মূল কারণ খুঁজে বের করেছেন। তারপর problem solving ability দিয়ে সেটা সলভ করার চেষ্টা করেছেন।

২. ROI – Return on Investment বা Social Return on Investment কোন সমস্যাটা সমাধান করলে আসে, সেটা সবসময় ভেবেছেন।

৩. Figure out Business model – টাকা কে দিবে? কিভাবে দিবে? গরিবরা নাকি টাকা দিয়ে জিনিস কিনে না – এই যে myth এটা তারা বারবার চ্যালেঞ্জ করেছেন। এবং bKash, Grameen Shokti এর মতো বিভিন্ন উদ্যোগে সেই ভুল প্রমাণ করেছেন।

৪. Understand Customer Psychology – কি কম্যুনিকেশন করতে হবে, কিভাবে বলতে হবে, এগুলো তারা খুব ভালো জানতেন। আমার বার কয়েক উনাদের কথা সামনে থেকে শোনার ভাগ্যও হয়েছে। যে পরিমাণ deep knowledge তাদের আছে বা ছিলো, সেটা আজকালের উদ্যোক্তার মধ্যে নেই।

আর এই ৪টা কাজের পাশাপাশি তারা একদল dedicated মানুষ খুঁজে বের করেছেন, যারা তাদের মিশনের জন্য সারা জীবন দিয়েছে এবং দিয়ে যাচ্ছে এখনো।

এসব কারণেই Dr Yunus এবং Sir Abed – ব্যক্তি হিসাবে এবং তাদের তৈরি করা প্রতিষ্ঠানগুলো এতো সফল এবং সারা দুনিয়াতে ইম্প্যাক্ট তৈরি করছে, পাশাপাশি সফলভাবে বিজনেসও করছে।

Share:

Facebook
Twitter
LinkedIn