সুযোগ পেলেই তরুণদের আর নতুন উদ্যোক্তাদের আমি যা বলি:

১। কেবল দেশের জন্য না, এমন প্রোডাক্ট বানাও যেটা সারা দুনিয়াতে ব্যবহার হবে।
২। একটা সমস্যার সমাধান করো ভালো করে, টাকা এমনিতেই আসবে।
৩। একটা মিশন নিয়ে কাজ করো, এমন মানুষদের নাও, যারা সেই মিশনের জন্য কাজ করবে। খালি টাকার জন্য না।
৪। সফলতা অল্পতেই আসে না। অন্তত ৫-১০ বছর নিজের মিশন অর্জনে কাজ করো। বারবার ফেইল করলেও হতাশ না হয়ে, নতুন উদ্যমে কাজ করো।
৫। জীবনে সুখী হওয়া খুব জরুরি। এমন কিছু করো না, যেখানে তুমি আনন্দ না পাও, যার প্রতি তোমার ভালোবাসা নেই।

Share:

Facebook
Twitter
LinkedIn